USB Rechargeable Electric Mini Food Chopper

Original price was: 700.00৳ .Current price is: 550.00৳ .

এই রিচার্জেবল মিনি ফুড প্রসেসরটি আপনি বিভিন্ন ধরণের মশলা, এমন কি মাংস কিমা করার জন্য ব্যবহার করতে পারেন।

এটি পেঁয়াজ, রসুন, বাদাম, অথবা যেকোনো সবজি এবং মশলাকে ব্লেন্ড করতে পারে। শিশুর খাবার তৈরিতেও এটি ব্যবহার করতে পারেন।

ব্যবহার করা খুবই সহজ; বাটিতে উপকরণগুলি ঢেলে দেয়ার পর স্টার্ট বাটন চাপুন, দেখবেন সাথে সাথেই সব কিছু ব্লেন্ড হচ্ছে। এতে তিনটি ধারালো ব্লেড রয়েছে। কাজ শেষে খুব সহজেই ব্লেড খুলে ধুয়ে ফেলা যায়।

এর রিচার্জেবল ব্যাটারি যে কোন USB পোর্টের মাধ্যমে খুব সহজেই চার্জ করা যায়। ফুল চার্জ হতে ৩ ঘন্টা লাগে, এবং ফুল চার্জের পর এটা ৮ বার ব্যবহার করতে পারবেন। তারপর আবার চার্জ দিতে হবে।

যাদের রান্নাঘরে জায়গা কম, কিংবা যারা ব্যাচেলর, তাদের জন্য এই ডিভাইসটি হতে পারে একটা লাইফসেভার।

ফিচার

  • মজবুত বিপিএ-মুক্ত প্লাস্টিক দিয়ে তৈরি
  • ছোট এবং কম জায়গা লাগে
  • শাক-সব্জি, ফল-মূল,বাদাম, মশলা, এমনকি মাংসও ব্লেন্ড করতে পারে
  • সহজ এবং নিরাপদ
  • ধারণ ক্ষমতা ২৫০ এম এল
  • সহজেই ধোয়া যায়
  • স্টেনলেস স্টিলের ব্লেড
  • খুব সহজে কুচিকুচি করে কাটা যায়
  • এক হাতে ব্যবহারযোগ্য
  • ভ্রমণ বা পিকনিকে অনায়াসেই বহন করা যায়